আইফোন-১১ তে থাকছে পেন

২৭ আগষ্ট, ২০১৯ ১১:১২  
নোট সিরিজে কলম ব্যবহার করলেও প্রথম বারের মতো স্মার্টফোনে এই পেন বা কলম ব্যবহার করতে যাচ্ছে অ্যাপল। আসন্ন আইফোন-১১ তে পেন থাকার গুঞ্জন উঠেছে। স্মার্টফোনের কেস মেকার একজন প্রকোশলীর মন্তব্যকে উদ্ধৃত করে এমন তথ্য দিয়েছে গ্যাজেটস নাও। এদিকে নিজেদের শোরুমে ২০১৯ উন্মোচনের অপেক্ষায় থাকা অ্যাপেলর বেশ কিছু কেসিংয়ের প্রদর্শনী করেছে মোবাইল ফোনের কেস মেকার ‘অলিক্সার’। প্রদর্শিত কেসিংয়ে পেন রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, এই পেন টি অ্যাইপ্যাডের পেন্সিল থেকে আকারে কিছুটা ছোট হবে। এতে বলা হচ্ছে, আইফোন-১১ প্রো ভার্সনে এই পেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।